এফএফএসবি সভাপতি হলেন বরেণ্য চলচ্চিত্রকার ও স্থপতি মসিহউদ্দিন শাকের

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের (এফএফএসবি) সভাপতি নির্বাচিত হয়েছেন বরেণ্য চলচ্চিত্রকার, স্থপতি ও জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী মসিহউদ্দিন শাকের। গত ফেব্রুয়ারি মাসে লাইলুন নাহার স্বেমির প্রয়াণে শূন্য ছিল ফেডারেশনের সভাপতি পদটি।

গত (১২ জুলাই) শনিবার ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিতে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক শৈবাল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুনের সঞ্চালনায় সভায় এফএফএসবির কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকীর্তি ‘সূর্য দীঘল বাড়ী’-এর অন্যতম নির্মাতা মসিহউদ্দিন শাকের। ছাত্রজীবন থেকেই চলচ্চিত্র সংসদ আন্দোলনের একজন বলিষ্ঠ কর্মী তিনি। গত শতাব্দীর ষাটের দশক থেকে চলচ্চিত্র সংসদ সংগঠক, চলচ্চিত্র শিক্ষক, চলচ্চিত্রবিষয়ক সংকলন সম্পাদনা, আলোচনা, প্রবন্ধ উপস্থাপনাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট নানান বুদ্ধিবৃত্তিক তৎপরতায় ব্যপ্ত ছিলেন তিনি। সভাপতির দায়িত্ব গ্রহণের আগপর্যন্ত তিনি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *