এবার সুপারইন্টেলিজেন্সে বড় বিনিয়োগ করছে মেটা

সুপারইন্টেলিজেন্স তৈরির লক্ষ্যে প্রযুক্তি ইতিহাসে সবচেয়ে দক্ষ ও প্রতিভাবান একটি দল গঠনের পাশাপাশি হাজারও কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ফেসবুকের মাদার কোম্পানি মেটা। সোমবার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান মেটার প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ।

নিজের ফেসবুক পোস্টে জাকারবার্গ বলেন, আমরা যে সুপারইন্টেলিজেন্স প্রকল্পে কাজ করছি, তার জন্য আমি এমন একটি দল গড়ে তুলতে চাই যা শিল্পে সবচেয়ে অভিজাত ও প্রতিভাসম্পন্ন। এই লক্ষ্যে আমরা আমাদের ব্যবসায়িক মূলধন থেকেই হাজারও কোটি ডলার বিনিয়োগ করবো।

তিনি উল্লেখ করেন, মেটা ভবিষ্যতে আরও অনেক ‘টাইটান ক্লাস্টার’ গড়ে তুলবে, যাদের প্রত্যেকটির পরিসর ম্যানহাটন শহরের একটি বড় অংশের সমান। মেটা সুপারইনটেলিজেন্স ল্যাবস হবে কম্পিউটিং শক্তির দিক থেকে শিল্পের শীর্ষে ও গবেষকপ্রতি কম্পিউটিং ক্ষমতাও অন্যান্যদের তুলনায় অনেক বেশি হবে। শেষে তিনি জানান, আমি বিশ্বের সেরা গবেষকদের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি, যাতে আমরা এআই প্রযুক্তির সীমা আরও এক ধাপ এগিয়ে নিতে পারি।

সূত্র: জাকারবার্গের ফেসবুক পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *