‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির ক্যাটাগরির অবনতি হয়েছে। গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশের উপর ভিত্তি করে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরিতে এই পরিবর্তন আনা হয়।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ০৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

আগামী রবিবার (১০ আগস্ট) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *