রহিম টেক্সটাইলের দর বৃদ্ধিতে প্রশ্ন!

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল মিলস পিএলসির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে, যদিও এর পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। আজ রবিবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই রহিম টেক্সটাইলকে চিঠি পাঠিয়ে শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চায়। এর জবাবে রবিবার কোম্পানিটি জানিয়েছে, সাম্প্রতিক অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির বিষয়ে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। তাই বিভিন্ন সময়ে শেয়ার দর বৃদ্ধি নিয়ে প্রশ্নের মুখে থাকা বস্ত্রখাতের কোম্পানিটির শেয়ার দর আবারও কেন বাড়ছে- সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে। 

ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২৫ জুন রহিম টেক্সটাইল মিলসের শেয়ারদর ছিল ১০১ টাকা। মাত্র এক মাসের ব্যবধানে  গত বৃহস্পতিবার (১০ জুলাই) ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়ে ১৫৪ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ, এই সময়ের রহিম টেক্সটাইলের শেয়ার দর প্রায় ৫৩ টাকা বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির শীর্ষে  থাকা কোম্পানির তালিকায় নাম লিখিয়েছে রহিম টেক্সটাইল। এর জের ধরেই কোম্পানিটির কাছে দর বাড়ার কারণ জানতে চেয়েছিলো ডিএসই। কিন্তু উত্তরে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *