বাণিজ্য – Capital News

ভারত-যুক্তরাজ্য ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি সই
তিন বছর ধরে চলা আলোচনার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করেছে ভারত ও যুক্তরাজ্য। এই উপলক্ষে লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক দ্বিপাক্ষিক বৈঠক করেন।

চুক্তিতে সই করেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য ৩৪ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। ভারতের জন্য এটি নতুন প্রবৃদ্ধির সুযোগ তৈরি করবে, দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন খাতে কর্মসংস্থানের পথ খুলে দেবে।

বিশেষ করে তথ্যপ্রযুক্তি, আর্থিক সেবা, পেশাদার পরিষেবা, ব্যবস্থাপনা পরামর্শ, স্থাপত্য এবং প্রকৌশল খাতে চাকরির সুযোগ বাড়বে। একইসঙ্গে ভারতীয় উদ্যোক্তা ও গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ সৃষ্টি হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “ভারতের সঙ্গে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি যুক্তরাজ্যের জন্য একটি বড় বিজয়। এটি হাজার হাজার চাকরি তৈরি করবে, নতুন ব্যবসার সুযোগ এনে দেবে এবং আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে। এটা আমাদের ‘প্ল্যান ফর চেঞ্জ’-এর একটি গুরুত্বপূর্ণ ধাপ।”

চুক্তির অংশ হিসেবে ২৬টি ব্রিটিশ কোম্পানি ভারতে নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ ২০ হাজার টন গম কিনবে সরকার
সরকার জি-টু-জি ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২২তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। ২০০৬ সালের সরকারি ক্রয় আইন অনুসারে এ গম সংগ্রহ করা হবে।

যুক্তরাষ্ট্রে-বাংলাদেশ আমদানি-রপ্তানি কত?
১৪টি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, আর বাকি দেশগুলোকে ১ আগস্ট পর্যন্ত এক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। নতুন শুল্কের আওতায় পড়েছে বাংলাদেশ-ও, ফলে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে দিতে হবে ৩৫ শতাংশের মতো চড়া শুল্ক। বাংলাদেশের রপ্তানির প্রধান খাত– তৈরি পোশাকের জন্য এটি বড় আঘাত, কারণ বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে সবচেয়ে বড় রপ্তানির গন্তব্য।

বাংলাদেশ এখনও জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে। দেশের মোট রপ্তানিতে ৮৫ শতাংশেরও বেশি অবদান রাখে তৈরি পোশাক। তাই সঙ্গতকারণেই জেনে রাখা দরকার, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কী পরিমাণ রপ্তানি করে, আর আমদানিই বা করে কত? তাহলেই প্রভাবটাও স্পষ্ট হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এর প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ১০.৬ বিলিয়ন ডলার।

এই বাণিজ্যের মধ্যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করেছে ২.২ বিলিয়ন ডলারের পণ্য — যা ২০২৩ সালের তুলনায় ১.৫ শতাংশ  কম, অর্থাৎ প্রায় ৩৪ মিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। বিপরীতে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ৮.৪ বিলিয়ন ডলারের পণ্য, যা  বছরের তুলনায় ১.১ শতাংশ বা প্রায় ৮৯.৩ মিলিয়ন ডলার বেড়েছে।