ব্যাংক-বিমা – Capital News

ঋণ পুনর্গঠনের বিশেষ সুযোগ পাচ্ছে ব্যাংক
রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য বিশেষ নীতি-সহায়তার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো এখন নিজ নিজ বিবেচনায় ৫০ কোটি টাকার নিচের ঋণ পুনঃতপশিল বা পুনর্গঠনের ক্ষেত্রে ডাউনপেমেন্ট, মেয়াদসহ বিভিন্ন শর্তশিথিল করতে পারবে। শিগগির এ বিষয়ে একটি সমন্বিত সার্কুলার জারি করবে কেন্দ্রীয় ব্যাংক।

২০২৪ সালের জানুয়ারিতে ৫০ কোটি টাকার বেশি ঋণ পুনর্গঠনের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। তবে সে সময় কোনো নির্দিষ্ট নীতিগত কাঠামো নির্ধারণ করা হয়নি। পরবর্তীতে কমিটি পুনর্গঠিত হয় এবং এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে ১,২০০-রও বেশি আবেদন। কোনো কোনো কেসে ২৮টি পর্যন্ত ব্যাংক জড়িত রয়েছে। এত সংখ্যক আবেদন নিষ্পত্তি সময়সাপেক্ষ হওয়ায়, নতুন কমিটি ব্যাংকগুলোকেই পুনর্গঠন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়ার সুপারিশ করেছে। কেবল জটিল কেসগুলোই বাংলাদেশ ব্যাংকে পাঠানো যাবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে খেলাপি ঋণ মোকাবিলায় কঠোর অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক। আগে ব্যাংকগুলো নানা পদ্ধতিতে খেলাপি ঋণ আড়াল করলেও এখন তা সম্ভব হচ্ছে না। যার ফলে গত এক বছরে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকায়—মোট ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ। এ হঠাৎ ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতির পাশাপাশি লভ্যাংশ দিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন থেকে কোনো ব্যাংকের খেলাপি ঋণ যদি ১০ শতাংশ ছাড়িয়ে যায়, সে ব্যাংক মুনাফা করলেও লভ্যাংশ দিতে পারবে না।

কেন্দ্রীয় ব্যাংকের শর্ত কঠোর হলেও, ব্যবসা খাত যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য নির্ধারিত নীতিমালার আওতায় ঋণ পুনর্গঠনের ছাড় দিতে পারবে ব্যাংকগুলো। এর ফলে ব্যাংকগুলো এখন খেলাপি ঋণ কমাতে আরও সক্রিয় হচ্ছে।

বিগত সরকার আমলে কেন্দ্রীয় ব্যাংক নানা ছাড় দিয়ে খেলাপি ঋণ কম দেখানোর সুযোগ দিয়েছিল। কখনও মাত্র দুই শতাংশ ডাউনপেমেন্টে ১২ বছরের জন্য পুনঃতফসিল সুবিধা, আবার কখনও করোনাকে অজুহাত দেখিয়ে ঋণ খেলাপির তালিকায় না দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। এতে একটি গোষ্ঠী নিয়মিত ঋণ পরিশোধ না করেও পুনঃতফসিল সুবিধা নিয়ে গেছে। গত পাঁচ বছরে প্রায় ২ লাখ ৫৮ হাজার কোটি টাকার ঋণ পুনঃতফসিল হয়েছে। এর মধ্যে শুধু ২০২৪ সালেই হয়েছে ৫৬ হাজার ৫৮২ কোটি টাকা এবং ২০২৩ সালে রেকর্ড ৯১ হাজার ২২১ কোটি টাকার ঋণ পুনঃতফসিল হয়।

এবার কেন্দ্রীয় ব্যাংক চাইছে, একটি সুস্পষ্ট কাঠামোর অধীনে নীতি-সহায়তা কার্যকর করতে। এর অংশ হিসেবেই আসছে সার্বিক নির্দেশনা সংবলিত সার্কুলার।

পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  বলেন, চেয়ারম্যান আজকে তার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

এর আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

এরপর থেকেই বেশ দুশ্চিন্তায় পড়েছেন মাসুদ। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ও ডেপুটি গভর্নরদের সঙ্গে দেখা করতে যান ওবায়েদ উল্লাহ মাসুদ। গভর্নর ভবনের প্রবেশ গেটের ওয়েটিং রুমে স্বাক্ষাতের আশায় দীর্ঘ সময় বসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কারও সঙ্গে দেখা করার অনুমতি মেলেনি। পরে হতাশ মন নিয়ে চুপচাপ ফিরে যেতে হয় তাকে। সেসময় জানতে চাইলে মাসুদ বলেন, এক ডেপুটি গভর্নরের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এর বেশি কিছু বলতে পারব না। ব্যাংক হিসাব তলব প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, স্বচ্ছতার স্বার্থে ব্যাংক চেয়ারম্যানদের হিসাব তলব করা হচ্ছে। এটি ধাপে ধাপে সব ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমি এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখি।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ বিগত সরকারের সময়ে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠনের সময় তাকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইসলামী ব্যাংকসহ এখন পর্যন্ত ১৪টি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি ব্যাংকটিতে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জোবায়দুর রহমানকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে চেয়ারম্যান করার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আভাসও পাওয়া যাচ্ছে। এর মধ্যেই গত ১১ জুলাই ব্যাংকটির বর্তমান চেয়ারম্যানের সমর্থক হিসেবে পরিচিত কিছু শেয়ারহোল্ডার ও আমানতকারী প্রধান কার্যালয়ের সামনে জোবায়দুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।

এ পরিস্থিতিতে ওবায়েদ উল্লাহ আল মাসুদের ব্যাংক হিসাব তলবকে কেন্দ্র করে ব্যাংক মহলে আলোচনার ঝড় ওঠেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যে চিঠি পাঠিয়েছে, সেখানে মাসুদের পাশাপাশি তার স্ত্রী মারজিনা বেগম ওরফে মুনমুন মাসুদ, দুই ছেলে জুন্নুন সাফওয়ান ও জুনায়েন জুলকার নায়েন তিয়ান এবং মেয়ে তাসমিয়া তারান্নুম নাওমির হিসাবও চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, তাদের নামে পরিচালিত ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, বন্ড, লকার সার্ভিস, স্টুডেন্ট ফাইল, ক্রেডিট কার্ড, প্রিপেইড বা গিফট কার্ডের তথ্য জমা দিতে হবে। এ ছাড়া, তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্য কোনো হিসাব চালু থাকলে তা-ও জানাতে বলা হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে পাঁচ লাখ টাকা বা তদূর্ধ্ব অঙ্কের লেনদেনের সব তথ্য বিএফআইইউতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি আগে পরিচালিত হলেও বর্তমানে বন্ধ থাকা হিসাবগুলোর তথ্য চাওয়া হয়েছে।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং তার আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। সোনালী ব্যাংক থেকে অবসরের পর দীর্ঘ বিরতি শেষে তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তবে শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ে তার অভিজ্ঞতা না থাকায় তিনি শুরু থেকেই সমালোচনার মুখে পড়েন। এ নিয়ে ইসলামী ব্যাংকের ভেতরে দুইটি গ্রুপের সৃষ্টি হয়েছে বলেও ব্যাংকসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। অভিযোগ রয়েছে, তাদের মধ্যে একটি পক্ষ বিতর্কিত প্রতিষ্ঠান এস আলম গ্রুপকে বাঁচাতে কাজ করছে। তাদের সমর্থন দিচ্ছেন ব্যাংকটির চেয়ারম্যান।

খেলাপি ঋণে এস আলমের সম্পত্তি জব্দ
ইসলামী ব্যাংকের চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ শাখা থেকে নেয়া ১০ হাজার ২৮০ কোটি টাকার ঋণ খেলাপির দায়ে এস আলম গ্রুপের বিভিন্ন সম্পত্তি, শেয়ার ও ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ দিয়েছে অর্থঋণ আদালত। বুধবার (২ জুলাই) অর্থঋণ আদালত–১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের নির্দেশে ঢাকার মতিঝিলে অবস্থিত একটি চারতলা বাণিজ্যিক ভবনসহ মোট ৫ কাঠা ৯ দশমিক ৯০ ডেসিমেল জমি ক্রোক করা হয়েছে। এটি এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীনের মালিকানাধীন, যিনি ২০২৩ সালের ১৩ আগস্ট সম্পত্তিটি অর্জন করেন। এছাড়া এস এস পাওয়ার লিমিটেডের ৫৮ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার, সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের ১১৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার এবং চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ও আলকডিয়া মৌজার ৩১ হাজার ২৫১ দশমিক ৭০ ডেসিমেল জমি, স্থাপনা, যন্ত্রপাতি, কাঁচামালসহ অন্যান্য সম্পত্তিও ক্রোকের আওতায় আনা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, এসব সম্পত্তির মালিক এস. আলম গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান—এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল ওয়েল ও সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেড। এছাড়া গুলশান সার্কেল-১ শাখার একটি ব্যাংকে থাকা এস. এস. পাওয়ার লিমিটেডের তিনটি এমএসএনডি হিসাবও ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। হিসাব তিনটিতে জমা রয়েছে যথাক্রমে ১০২ কোটি ৩৯ লাখ, ৩৫ কোটি ৮৫ লাখ এবং ৭৭৮ টাকা ৩১ পয়সা।

এর আগে, গত ২২ জুন ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে এ বিষয়ে অর্থঋণ আদালতে মামলাটি করা হয়। এতে এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, চেয়ারম্যান ফারজানা পারভিন, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং শেয়ারহোল্ডার আবদুস সামাদ, মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, ওসমান গণি, মো. রাশেদুল আলম ও এহসানুল আলমকে বিবাদী করা হয়েছে।