আলোচিত – Capital News

আট জনের মরদেহ হস্তান্তর: আইএসপিআর
ইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (২২ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তারা হলেন- ১। ফাতেমা আক্তার (০৯), পিতা: গনি শেখ, জেলা: বাগেরহাট, ২। সামিউল করিম (৯), জেলা: বরিশাল, ৩। রজনী ইসলাম (৩৭), জেলা: কুষ্টিয়া, ৪। মেহনাজ আফরিন হুরায়রা (৯), জেলা টাঙ্গাইল, ৫। শারিয়া আক্তার (১৩), পিতা: রফিক মোল্লাহ, জেলা: ঢাকা, ৬। নুসরাত জাহান আনিকা (১০), জেলা: ঢাকা, ৭। সাদ সালাউদ্দিন (৯), পিতা: মুকুল সালাউদ্দিন , জেলা: ঢাকা, ৮। সায়মা আক্তার (৯), পিতা: শাহ আলম ,জেলা: গাজীপুর।

অপরদিকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মর্গে রয়েছে বলে জানিয়েছে আইএসপিরআর। সর্বশেষ রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

অ্যানোনিমাস পেজ থেকে গুজব, পেছনে বেটিং চক্র!
উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রায় শতাধিক শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাস।

এই স্ট্যাটাসটি ছিল ২০ জুলাইয়ের। যেখানে দাবি করা হয়, ‘একটি বিদ্যালয়ের বিল্ডিং ধ্বসে পড়বে, অনেক শিশুর প্রাণহানি ঘটবে। এমনটা ঘটবে বিদ্যালয়ের বিল্ডিংয়ের দূর্বল রক্ষণাবেক্ষনের কারণে।’

ব্যস! সোমবার উত্তরায় মাইলস্টোন কলেজের প্রাইমেরি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার পরেই অনেকে দাবি করতে শুরু করেন, হয়তো এই ঘটনার সঙ্গে স্ট্যাটাসের কোনো যোগসাজেশ রয়েছে।

শুধু তাই নয়, ওই একই পেজ থেকে উত্তরায় বিমান দুর্ঘটনার কিছুক্ষণ পরই অপর এক স্ট্যাটাসে দাবি করা হয়, তারা আগেই সতর্ক করেছিল। একদিন আগেই এমন কিছু ঘটবে, সেটার আগাম বার্তা দিয়েছিল।

এরপরই ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে  ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের ওই ফেসবুক পেজ থেকে দেওয়া একের পর এক স্ট্যাটাস। নেটিজেনরাও মনে করতে শুরু করেন, উত্তরার বিমান দুর্ঘটনার পেছনে কোনো রহস্যও থাকতে পারে!

এখানেই শেষ নয়, সোমবার সন্ধ্যায় ওই একই পেজ থেকে আরও একটি স্ট্যাটাসে দাবি করা হয়- বাংলাদেশে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি বোমা বিস্ফোরিত হবে। এটি হতে পারে কোনো হোটেল কিংবা হাসপাতালে। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হুলস্থুল শুরু হয়। অনেকেই তাদের সেই পোস্ট শেয়ার করে এক ধরণের আতঙ্ক-উদ্বিগ্নের কথাও প্রকাশ করেন। তবে বিষয়টি বেশি দূর গড়ানোর আগেই এই ফেসবুক পেজের মুখোশ উন্মোচন করেছেন বাংলাদেশের কয়েকজন সাইবার বিশেষজ্ঞ। তাদেরই একজন প্রোবফ্লাই আইটি’র ফাউন্ডার আব্দুল্লাহ আল ইমরান।

এই পেজটি কারা পরিচালনা করছে, তাদের তালিকা বের করেছেন ইমরান ও তার দল। ঢাকা পোস্টকে ইমরান জানিয়েছেন, এটি মূলত একটি স্ক্যামিং পেজ। যারা অনলাইন বেটিং বা জুয়ার সাইটসহ বিভিন্ন স্ক্যামিং নিয়ে কাজ করে।

এই সাইবার বিশেষজ্ঞ জানান, আমাদেরই এক সহযোদ্ধা শুভ ও আমার দল মিলে এই পেজ কারা পরিচালনা করছে তাদের তথ্য বের করেছি। এই পেজটি মূলত চারজন ব্যক্তি চালাচ্ছে। এদের মধ্যে দুইজন নাইজেরিয়ান, একজন আমেরিকান।

‘এরা মূলত অনলাইন বেটিং বা জুয়ার সাইটসহ বিভিন্ন স্ক্যামিং নিয়ে কাজ করে। গত রোববার তাদের পেজ থেকে কোনো একটি বিদ্যালয়ের ভবন ধ্বসে পড়তে পারে— এমনটা অনুমান করে পোস্ট করা হয়। পরদিনই উত্তরায় বিমান দুর্ঘটনার বিষয়টি ঘটায়, অনেকেই ভাবতে শুরু করেন এর পেছনে হয়তো এই পেজের স্ট্যাটাসের সম্পর্ক থাকতে পারে। বিষয়টি বুঝতে পেরে ওই পেজ থেকেও আরও কিছু গুজব ছড়ানো শুরু হয়। তাদের উদ্দেশ্য ছিল, এই সুযোগে নিজেদের ফেসবুক পেজে কিছু অনুসারী বাড়িয়ে নেওয়া। একইসঙ্গে সাধারণ মানুষের মাঝে এক ধরণের ভীতি সৃষ্টি করা। তবে খুব দ্রুতই এই পেজ কারা পরিচালনা করছেন- সেই ব্যক্তিদের পরিচয় বের করার পরপরই আইডিগুলো ডিয়েক্টিভেট করে দেওয়া হয়েছে। ফলে পেজটিও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’

তিনি বলেন, ‘এ ধরণের পেজ থেকে ছড়ানো কোনো গুজবে আপনারা কান দেবেন না। বরং দেশের এমন কঠিন এক সময়ে সত্য তথ্যগুলো ছড়িয়ে দিন, কোনো মিথ্যা বা গুজবকে প্রাধান্য না দিয়ে।’

এদিকে এই পেজ নিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকবিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির জানিয়েছেন, এটি অ্যানোনিমাস হ্যাকার গ্রুপের সাথে সংশ্লিষ্ট কিছু নয়। অ্যানোনিমাস-এর অফিসিয়াল ওয়েবসাইটে যে ফেসবুক পেজ দেয়া আছে সেটি এই পেজ নয়। এছাড়াও এই পেজটি ঘেঁটে জানা গেছে, এটি একটি অনলাইন জুয়ার পেজ। মূলত অনলাইন জুয়া প্রমোট করা (টিকেট বিক্রির), নতুন সদস্য সংগ্রহের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। তারা অনলাইন গেমিং বা জুয়া সংক্রান্ত পোস্ট দেয়।

তিনি আরও জানান, এই পেজ থেকে পোস্টটি ভাইরাল হওয়ার পরে যখন বুঝতে পেরেছে তারা বাংলাদেশিদের এটেনশন পাচ্ছে, (বিকাল থেকে তাদের ফলোয়ার ২ লাখের কাছাকাছি থেকে ৩ লাখের ওপরে উঠেছে) তখন একের পর পর বাংলাদেশ বিষয়ক পোস্ট দেয়া শুরু করেছে। এছাড়াও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভয়ঙ্কর কিছু বাংলাদেশের মার্কেটগুলোতে ঘটবে বলেও ভবিষ্যদ্বানী করেছে। একইসাথে তাদের আরও নানান জুয়ার পেজ প্রমোট করা শুরু করেছে বাংলাদেশি নতুন ব্যবহারকারীদের লক্ষ্য করে। আহ্বান জানাচ্ছে দ্রুত ফলোয়ার হওয়ার জন্য। ফলে এ ধরণের ফেসবুক পেজের কোনো ফাঁদে পা দিয়ে নিজেদের ক্ষতিগ্রস্থ করবেন না।

এফ-৭ যুদ্ধবিমান কোন দেশের তৈরি, সক্ষমতা কী
এফ-৭ বিজিআই চীনে তৈরি একটি যুদ্ধবিমান। মূলত এফ-৭ সিরিজের একটি উন্নত সংস্করণ হলো এফ-৭ বিজিআই। সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ-২১ যুদ্ধবিমানের আদলে তৈরি করা হয় এই এফ-৭—যা চীনে চেংদু জে-৭ নামেও পরিচিত।

বাংলাদেশ বিমানবাহিনীর বহরে শুরু থেকে এফ-৭ যুদ্ধবিমান যুক্ত করা হয়। আকাশ থেকে আকাশে যুদ্ধ, আকাশ থেকে ভূমিতে আক্রমণ এবং প্রশিক্ষণ ও টহলের জন্য এই যুদ্ধবিমান ব্যবহার করা হয়।

এফ-৭ যুদ্ধবিমান চীনের তৈরি এক ইঞ্জিন বিশিষ্ট হালকা ও গতিশীল ফাইটার জেট এবং এটি বিশ্বের বহু দেশের বিমানবাহিনীতে ব্যবহৃত হয়েছে।

চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের (পিএফএএএফ) প্রয়োজন মেটাতেই এফ-৭-এর ডিজাইন ও উন্নয়ন শুরু হয়।

২০১৩ সালের মে মাসে এফ-৭ এর উৎপাদন বন্ধ হয়। তবে বাংলাদেশ, পাকিস্তান, মিশরসহ একাধিক দেশে এই যুদ্ধবিমান ব্যবহৃত হচ্ছে।

এফ-৭ একটি অল-ওয়েদার ইন্টারসেপ্টর, অর্থাৎ যেকোনো আবহাওয়ায় যুদ্ধ করতে সক্ষম। ডেল্টা আকৃতির পাখা এটিকে দ্রুত উঁচুতে ও শব্দের চেয়ে বেশি গতিতে উড়তে সাহায্য করে। তবে যুদ্ধবিমানটির সীমিত রেঞ্জের কারণে এটি মূলত পয়েন্ট-ডিফেন্স (সীমিত অঞ্চলে প্রতিরক্ষা) মিশনের জন্য বেশি কার্যকর।

এফ-৭ বিজিআই হলো চীনের তৈরি এফ-৭ সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণ। এটি বাংলাদেশ বিমানবাহিনীর জন্য বিশেষভাবে উন্নত করা হয়। অস্থায়ী সমাধান হিসেবে বাংলাদেশ এগুলো কিনেছিল—যতদিন না বিএএফের বহরে আধুনিক এক-ইঞ্জিনবিশিষ্ট মাল্টিরোল যুদ্ধবিমান যুক্ত হয়।

এই সংস্করণটি ছিল জে-৭ সিরিজের শেষ উৎপাদিত যুদ্ধবিমান এবং এর শেষ ইউনিটটি ২০১৩ সালে বাংলাদেশে সরবরাহ করা হয়।

এফ-৭ বিজিআইতে আগের সংস্করণগুলোর তুলনায় ককপিটে অনেক আধুনিকায়ন করা হয়। দুটি মাল্টিফাংশন ডিসপ্লে (এএফডি) যুক্ত করা হয়। এতে রয়েছে এইচওটিএএস (Hands On Throttle And Stick) প্রযুক্তি, যা পাইলটকে যুদ্ধবিমান পরিচালনায় বাড়তি সুবিধা দেয়। নতুন এইচইউডি (Head-Up Display) যুক্ত হয়। পাইলটদের জন্য হেলমেট-মাউন্টেড সাইট (এইচএমএস) ও নাইট ভিশন সরঞ্জাম যোগ করা হয়েছে।

এ ছাড়া, এতে মুভিং ম্যাপ জিপিএস এবং ন্যাভিগেশন ও বোমার্ডমেন্ট সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। পাইলটের সুরক্ষার জন্য ব্যবহৃত হয় মার্টিন বেকার এমকে.১০ ইজেকশন সিট, যা জরুরি মুহূর্তে দ্রুত নিরাপদভাবে পাইলটকে যুদ্ধবিমানের বাইরে নিয়ে যেতে সহায়তা করে।

এফ-৭ বিজিআইসহ এই সিরিজের যুদ্ধবিমানগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশসহ অনেক দেশের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও এটি এখন কিছুটা পুরনো প্রযুক্তির, তবে প্রশিক্ষণ ও সীমিত যুদ্ধে ব্যবহারের জন্য এখনো কার্যকর।