টেনিস – Capital News

ফ্রেচের কাছে হেরে উইলিয়ামসের বিদায়
টেনিস কিংবদন্তি ভেনাস উইলিয়ামসের ২০১৯ সালের পর প্রথম টানা জয়ের স্বপ্ন ভাঙল ডিসি ওপেনে। বৃহস্পতিবার রাতে (২৪শে জুলাই) তিনি পোল্যান্ডের ম্যাগডালেনা ফ্রেচের কাছে সরাসরি সেটে ৬-২, ৬-২ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।

৪৫ বছর বয়সী ভেনাস, যিনি ১৬ মাস পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছেন, টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পঞ্চম বাছাই ফ্রেচের কাছে পরাজিত হন। প্রথম রাউন্ডে পেটন স্টার্নসকে হারিয়ে তিনি মার্তিনা নাভ্রাতিলোভা’র পর গত দুই দশকের মধ্যে ডব্লিউটিএ ট্যুর-স্তরের একক ম্যাচে জয়ী হওয়া সবচেয়ে বয়স্ক নারী খেলোয়াড় হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন। এই জয়ের পর ভক্তদের মধ্যে তার জয়ের ধারা নিয়ে আশার সঞ্চার হয়েছিল।

তবে, ফ্রেচের বিপক্ষে তার লড়াই কঠিন ছিল। পোলিশ এই খেলোয়াড় ম্যাচের শুরু থেকেই দাপট দেখান। ফ্রেচ প্রথম সেটে ভেনাসের সার্ভিস ভেঙে ৩-২ লিড নেন এবং পরে ৫-২ তে এগিয়ে গিয়ে সেট জিতে নেন। দ্বিতীয় সেটেও ভেনাস শুরুতেই পিছিয়ে পড়েন এবং ফ্রেচের ধারাবাহিক পারফরম্যান্সের কাছে পেরে ওঠেননি। ১ ঘন্টা ১৩ মিনিটের এই ম্যাচে ফ্রেচ তার ধারাবাহিকতা বজায় রেখে ভেনাসকে সহজে পরাজিত করেন।

ম্যাচ শেষে ভেনাস উইলিয়ামস তার ফিরে আসায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি অনেক আনন্দ পেয়েছি। এটি কাঙ্ক্ষিত ফল ছিল না, তবে আমি অনেকগুলো ম্যাচ খেলতে পেরেছি, যা অবশ্যই একটি ইতিবাচক দিক। এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না।”

যদিও ভেনাসের টানা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে, তবে তার এই প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি আগামী মাসে সিনসিনাটি ওপেনে ওয়াইল্ড কার্ড হিসেবে খেলার আমন্ত্রণ গ্রহণ করেছেন, যা তার টেনিস কোর্টে লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছাকেই প্রমাণ করে।

নতুন রানি পেল উইম্বলডন
গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভ্যাসটা ইগা সোয়াটেকের রক্তে মিশে গেছে। কিন্তু উইম্বলডনে তাঁর সক্ষমতা নিয়ে কিছুটা প্রশ্ন ছিল। এবার সেটারও জবাব দিয়ে দিলেন পোলিশ তারকা। শনিবার ফাইনালে আমেরিকান অ্যামান্ডা আনিসিমোভাকে একেবারে গুঁড়িয়ে দিয়ে (৬-০, ৬-০) জিতলেন নিজের প্রথম উইম্বলডন খেতাব এবং ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

২৪ বছর বয়সী সোয়াটেকের জন্য এটা ছিল ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল এবং প্রতিবারই ফাইনাল জয়ের রেকর্ড ধরে রাখলেন তিনি। উইম্বলডনের ইতিহাসে তিনি এখন টানা অষ্টম নতুন নারী চ্যাম্পিয়ন, ২০১৬ সালে সেরেনা উইলিয়ামসের পর থেকে আর কেউ এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখতে পারেননি।

মাত্র ৫৭ মিনিটেই ম্যাচ শেষ করে দেন সোয়াটেক, যেখানে প্রথম সেটে খরচ করেন ২৫ মিনিট। তীব্র গরমে সেন্টার কোর্টে খেলতে নামার পর শুরু থেকেই নার্ভাস ছিলেন ১৩তম বাছাই আনিসিমোভা। প্রথম সার্ভেই ব্রেক করে ফেলেন সোয়াটেক। এরপর একে একে পিছিয়ে পড়েন ২-০, তারপর ৩-০- যেখানে ডাবল ফল্ট করে নিজের বিপদ বাড়ান আনিসিমোভা।

সেটের একপর্যায়ে আনিসিমোভা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সোয়াটেকের দৃঢ়তা ও মনোযোগে কোনো ঘাটতি ছিল না। প্রথম সেট শেষ হয় ৬-০ ব্যবধানে, যেখানে আনিসিমোভা নিজের সার্ভে মাত্র ৬টি পয়েন্ট জিতেছিলেন এবং করেছিলেন ১৪টি আনফোর্সড এরর। দ্বিতীয় সেটেও একই চিত্র। নিজের তৃতীয় সার্ভিস গেমে আবারও ডাবল ফল্ট করেন আনিসিমোভা। পরের পয়েন্টেই ব্যাকহ্যান্ড নেটে মেরে দেন। গ্যালারিতে থাকা দর্শকরা চেষ্টা করেছিলেন আনিসিমোভার পাশে দাঁড়াতে, কিন্তু কোনো লাভ হয়নি। সোয়াটেক ছিলেন অপ্রতিরোধ্য।

শেষ পর্যন্ত সার্ভে নিজের কাজ শেষ করেন সোয়াটেক। জয়ের পর উদযাপন করেন, তারপর গিয়ে সান্ত্বনা দেন বিধ্বস্ত প্রতিপক্ষকে। উইম্বলডনের ঘাসে নিজের সামর্থ্যের জানান দিয়ে এবার সোয়াটেক বুঝিয়ে দিলেন তিনি শুধু মাটির বা হার্ড কোর্টের রানিই নন, এখন তিনি টেনিসের পূর্ণাঙ্গ চ্যাম্পিয়ন।

উইম্বলডনের নতুন রাজা সিনার
টানা তিন বার উইম্বলডন জয়ের সুযোগ ছিল কার্লোস আলকারাজের সামনে। তবে শেষ ধাপে গিয়ে খেই হারালেন স্পেনের খেলোয়াড়। আলকারাজকে হারিয়ে উইম্বলডন জিতে নিলেন ইয়ানিক সিনার। সেই সঙ্গে ফরাসি ওপেনের ঐতিহাসিক ফাইনালেল হারের বদলাও নিলেন।

গত দু’বারের চ্যাম্পিয়ন আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে উড়িয়ে দিলেন সিনার। এই প্রথমবার উইম্বলডন জিতলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। এ ছাড়া প্রথমবার উইম্বলডন জিতলেন কোনো ইতালিয়ানও।

কথায় বলে শুরুটা দেখে দিন কেমন যাবে বোঝা যায়। সেন্টার কোর্টে সিনার যেভাবে শুরু করেছিলেন, তাতে তার ক্ষেত্রে কথাটা সত্যি নয়। প্রথম গেম পয়েন্টটা ঢুকেছিল আলকারাজের ঝুলিতে। সেখানে থেকে টানা তিনটি গেম জিতে কামব্যাক শুরু করেছিলেন সিনার। কিন্তু তারপর যেন আচমকাই খেই হারান।

ফরাসি ওপেনের ফাইনালেও ঠিক একই ভুল করেছিলেন, ম্যাচের রাশ হঠাৎ হাতছাড়া করেছিলেন। উইম্বলডনের প্রথম সেটের মতো এবারও শুরুতে বাজিমাত করলেন আলকারাজ। সিনারের একের পর এক ‘আনফোর্সড এরর’-এর সুযোগ নিয়ে ৬-৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন।

দ্বিতীয় সেটে সিনার আর কোনো ভুল করেননি। আলকারাজের ক্ষিপ্রতা, ফিটনেস বেশি। কোর্টের সব জায়গা জুড়ে খেলতে পারেন। সেখানে প্রথম থেকেই সিনার জোর দিচ্ছিলেন বেসলাইন থেকে খেলার। আলকারাজ তাঁকে ছুটিয়ে মারেন, ইটালিয়ান তারকা একাধিকবার কোর্টের মধ্যে পড়েও যান। কিন্তু তাতেও প্রথম সেটের মতো ভুলগুলো করেননি। বরং একের পর এক জোরালো ব্যাকহ্যান্ডে আলকারাজকে নাস্তানাবুদ করে দেন। সেভাবেই দ্বিতীয় সেট জেতেন ৬-৪ ব্যবধানে।

স্প্যানিশ তারকাকে ব্রেক করার পাশাপাশি নিজের সার্ভিসও ধরে রাখেন। তৃতীয় সেট যেন এরই পুনরাবৃত্তি। এবারও সিনার সেট জেতেন ৬-৪ ব্যবধানে। চতুর্থ সেটে তবু মনে হচ্ছিল আলকারাজ কামব্যাক করতে পারবেন। কিন্তু এবারও শেষ হাসি সিনারের। ৬-৪ ব্যবধানে এই সেটও জিতে প্রথমবারের জন্য উইম্বলডন চ্যাম্পিয়ন হন তিনি। উইম্বলডন জয়ের হ্যাটট্রিক করে বিয়ন বর্গ, রজার ফেদেরার, নোভাক জকোভিচদের পাশে বসা হলো না আলকারাজের। বরং নতুন ‘রাজা’ সিনারকে পেল উইম্বলডন।