জাতীয় – Capital News

তিউনিসিয়া থেকে ১৯ অনিয়মিত বাংলাদেশি ফেরত
তিউনিসিয়া থেকে ১৯ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসী স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার  সকালে একটি এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সম্মিলিত সহায়তায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই অবৈধ পথে ইউরোপে প্রবেশের আশায় তিউনিসিয়ায় প্রবেশ করেছিলেন। মানবপাচারকারীদের প্রলোভন ও সহায়তায় তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিউনিসিয়ায় অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

বিমানবন্দরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা ফিরে আসা অভিবাসীদের স্বাগত জানান। কর্তৃপক্ষ তাদের নিজ নিজ অভিজ্ঞতার কথা অন্যদের সাথে শেয়ার করার অনুরোধ করেছে, যাতে অবৈধ অভিবাসন পথের বিপদ এবং অমানবিক যন্ত্রণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং অন্য কেউ যেন এমন বিপজ্জনক যাত্রার চেষ্টা না করে।

আইওএম প্রতিটি ফিরে আসা ব্যক্তিকে নগদ ৬,০০০ টাকা সহায়তা, খাদ্য সামগ্রী, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিউনিসিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে (আটক কেন্দ্র) বর্তমানে আরও অনেক বাংলাদেশি নাগরিক আটক রয়েছেন। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করা বাংলাদেশি নাগরিকদের সংখ্যা সম্প্রতি বাড়ছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করছে এবং বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ঢাকায় গ্রেপ্তার
যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আজ সকালে (বৃহস্পতিবার, ২৪শে জুলাই, ২০২৫) রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম নিশ্চিত করেছেন। সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খায়রুল হকের বিরুদ্ধে গত বছর জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে সংঘটিত যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় ৪৬৫ জন আসামির একজন হিসেবে অভিযোগ আনা হয়েছে। এই মামলায় আলাউদ্দিন নামে এক ব্যক্তি বাদী ছিলেন।

২০১১ সালে তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করে। এই রায়টি তীব্র বিতর্কের জন্ম দেয় এবং এর কারণে তৎকালীন শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হয়েছিল বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তার বিরুদ্ধে রায় জালিয়াতি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শাহবাগ থানায় তার বিরুদ্ধে দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

খায়রুল হক ২০১০ সালের ১লা অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ই মে পর্যন্ত বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পর তাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং কয়েক দফায় তার মেয়াদ বাড়ানো হয়। গত বছর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ই আগস্ট তিনি আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

সাবেক প্রধান বিচারপতির এই গ্রেপ্তার দেশের বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক ভারসাম্য এবং বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

এইচএসসি পরীক্ষা স্থগিতের ব্যাখ্যা দিলেন শিক্ষা উপদেষ্টা
গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিত করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।  বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,ওইদিন রাতে (২১ জুলাই) মাইলস্টোন স্কুলের ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে অনেক রাত পর্যন্ত সিঙ্গাপুরের সঙ্গে কথা হচ্ছিল।

উপদেষ্টা পরিষদের সদস্যরা সে বিষয়ে কথা বলে অনেক রাতে বাসায় ফিরছিলাম। রাতে যখন বাসায় ফিরছি তখনই পরীক্ষার বিষয়টা সামনে আসলো। কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা হউক আবার অনেকে জানতে চাচ্ছিলেন পরীক্ষা হবে কিনা এবং সেই প্রক্রিয়ায় কয়েকজন উপদেষ্টার সাথেও আমাদের কথা হয়। এ ধরনের একটা বিষয়ে হুট করে সিদ্ধান্ত নেয়া যায় না এবং এককভাবে সিদ্ধান্ত নেয়ার অধিকারও কারো নেই।

তিনি বলেন, এভাবে একটি পরীক্ষা নিতে হলে যেমন একটি রোল আপ করতে হয় তেমনি পরীক্ষা পেছাতে হলেও রোল ডাউন করতে হয়। তাছাড়া পরীক্ষার প্রশ্নপত্র যেহেতু সারাদেশে পৌঁছানোর একটা বিষয় ছিল এবং এ বিষয়ে মাঠপর্যায়ের প্রশাসনকেও জানাতে হয় প্রশ্নপত্র ফিরিয়ে আনা ইত্যাদি।

শিক্ষা উপদেষ্টা বলেন, সব বিষয় ভেবে চিন্তে আমাদেরকে হয়তো পরীক্ষা স্থগিত করতে একটু সময় নিতে হয়েছে। তাও সেটা আমি মনে করি যথা সময়েই হয়েছে। অনেকে বলেন, পরীক্ষা না নেয়ার সিদ্ধান্তটা মনে হয় অনেক আগেই নেওয়া যেত এ ধারণাটা আসলেই ঠিক না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা পেছানো হয়েছে। অনেকে বলেছিলেন পরীক্ষা নেয়ার জন্য সেটাও আমাদের বিবেচনায় নিতে হয়েছিল।

শিক্ষা উপদেষ্টা এ সময় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, শিক্ষার্থীরা আমার পদত্যাগের দাবি করলেও বিষয়টা প্রধান উপদেষ্টার এখতিয়ার। দুর্ঘটনার পর কোনো অব্যবস্থাপনা হয়নি। তাই তিনি নিজে থেকে পদত্যাগ করবেন না। শিক্ষা সচিবকে কেনো প্রত্যাহার করা হয়েছে, তা তার জানা নেই। তবে মাইলস্টোনের শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক বলেও জানান শিক্ষা উপদেষ্টা।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান।

দগ্ধ রোগীদের জন্য রক্তের কোনো সংকট নেই : প্রেস উইং
দগ্ধ রোগীদের জন্য প্রয়োজনীয় রক্ত (সকল ব্লাড গ্রুপ) নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার রাতে এক বার্তায় প্রেস উইং জানায়, স্বেচ্ছা রক্তদানে আগ্রহী বিপুল সংখ্যক ব্যক্তির ব্লাড গ্রুপ, নাম ও ফোন নম্বর তালিকাভুক্ত করা আছে। যেহেতু এ ধরনের রোগীদের ক্ষেত্রে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেয়া হয়, তাই আগে সংগ্রহ করে রাখা হচ্ছে না। যখনই বিশেষজ্ঞগণ মনে করবেন প্রয়োজন, তখনই তালিকাভুক্ত স্বেচ্ছাসেবীর সাথে যোগাযোগ করে রক্ত সংগ্রহ করে রোগীকে দান করা হবে। এমতাবস্থায় কোন ব্লাড গ্রুপেরই রক্তের সংকট নেই, এমনকি সেধরনের পরিস্থিতির উদ্ভব হওয়ার কোনো সম্ভাবনাও নেই।

ওই বার্তায় উল্লেখ করা হয়-সবাইকে এবিষয়ে আশ্বস্ত করা হচ্ছে এবং কেউ এ ধরনের যেকোনো গ্রুপের রক্তের প্রয়োজনে ফোকাল পারসন ডা. সরকার ফারহানা কবির, ডেপুটি সিভিল সার্জন, ঢাকা এর সাথে নীচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে: ০১৭৯২৭৪৪৩২৫।