অনুসন্ধান – Capital News

ফের নিলামে উঠছে ফ্যামিলিটেক্স, কমছে দর
প্রায় ৫ বছর ধরে আয়-মুনাফার তথ্য প্রকাশ করা হচ্ছে না। লোকসানে জড়িয়ে বন্ধ হয়েছে কারখানার  উৎপাদন, খেলাপি ঋণের দায় নিয়ে শেয়ার বিক্রি করে কোম্পানির উদ্যোক্তাদের অনেকেই এখন লা-পাত্তা। এরমধ্যেই নিলামে উঠছে কারখানা-জমি ও অবকাঠামো। এমন চিত্র বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলিটেক্সের। বকেয়া ভাড়া আদায়ে ফ্যামিলিটেক্সের কারখানা, ভবন ও যন্ত্রপাতি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে  রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এর জের ধরে আরও কমছে কোম্পানিটির শেয়ার দর। দিনের পর দিন আইন লঙ্ঘণ করা কোম্পানিটির প্রায় ৩৫ কোটি শেয়ার এখন বিনিয়োগকারীদের গলার কাঁটা।

তথ্যমতে, আইন লঙ্ঘণের দায়ে বারবার প্রশ্নের মুখে পড়া কোম্পানি ফ্যামিলিটেক্স। ২০২০ সালের পর থেকে কোম্পানিটির দায়িত্বশীলরা লা-পাত্তা। এরইমধ্যে উদ্যোক্তা পরিচালকরা আইন ভেঙে প্রায় সব শেয়ার বিক্রি করেছেন। কোম্পানিটির লোকসান বাড়তে বাড়তে কয়েক বছর ধরে উৎপাদন বন্ধ রয়েছে। এ কারণে কোম্পানিটির শেয়ার দর এখন তলানিতে। এমন অবস্থার মধ্যেই বকেয়া পাওনা আদায়ে এবার বস্ত্রখাতের কোম্পানি ফ্যামিলিটেক্সের জমি-কারখানা ও অবকাঠামো নিলামে তুলছে বেপজা। এরইমধ্যে নিলামের ঘোষণা দিয়ে আগামী ৬ আগস্টের মধ্যে মধ্যে দরপত্র জমার জন্য সময় দেয়া হয়েছে। নিলামের ঘোষণার পর কোম্পানিটির শেয়ার দর আরও কমছে। নিলামে অংশ নেয়া যেসব দরদাতা কারখানা চালু রাখার পরিকল্পনা করবেন- তাদের অগ্রাধিকার দেবে বেপজা। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের প্লট নম্বর ৪৭-৪৮ এ অবস্থিত এই টেক্সটাইল মিলটি ৩০ বছরের জন্য লিজ নেওয়া হয়েছিল। ২০৩৪ সালে জুলাইয়ে যার মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু ভাড়া পরিশোধে ব্যর্থ হওয়ায় আগেই চুক্তি বাতিল করেছে বেপজা। এর আগেও গত বছরের ১২ ডিসেম্বর নিলামের উদ্যোগ নেয় বেপজা । কিন্তু নিলামে সাড়া পায়নি। সে কারণেই এবার দ্বিতীয় দফায় নিলাম তোলা হচ্ছে কোম্পানিটিকে।

এদিকে ফ্যামিলিটেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোরশেদ ২০১৪ সালে তিনটি জমি ও একটি ফ্ল্যাট বন্ধক রেখে ঋণ নেন। এরপর ঋণ পরিশোধ না করায় প্রায় ৪৮ কোটি ৮৬ লাখ টাকা খেলাপি ঋণের অর্থ উদ্ধারে গত বছরের জুনে আল-আরাফাহ ইসলামী ব্যাংকও ফ্যামিলিটেক্সের বন্ধকি সম্পত্তি বিক্রির জন্য নিলামের ঘোষণা দিয়েছিল। কিন্তু এখনও সম্পত্তি বিক্রি করতে পারেনি ব্যাংক। বর্তমানে এ নিয়ে একটি মামলা অর্থঋণ আদালতে বিচারাধীন।

ডিএসইর তথ্যমতে, রবিবার ফ্যামিলিটেক্সের শেয়ার দর আগের দিনের ২ টাকা ৫০ পয়সা থেকে ২০ পয়সা কমে ২ টাকা ৩০ পয়সায় নেমেছে। ২০ পয়সা বা ৮ শতাংশ দর হারিয়ে দরপতনের তালিকার শীর্ষে অবস্থান নেয় কোম্পানিটি। শেয়ার দর ক্রমাগত তলানিতে আসা আর কোম্পানিটির ৯৬ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকার কারণে বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন। এর জের ধরে খোঁজ করতে গিয়ে কোম্পানিটির দুরবস্থার চিত্র উঠে এসেছে।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যামিলিটেক্সের অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। এর বিপরীতে পরিশোধিত মূলধন ৩৫৪ কোটি ১৬ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার সংখ্যা ৩৫ কোটি ৪১ লাখ ৬০ হাজার ৩৮৮টি। এরইমধ্যে কোম্পানিটির প্রায় সব উদ্যোক্তা পরিচালক আইন ভেঙে গোপণে শেয়ার বিক্রি করেছেন। ফ্যামিলিটেক্সের শেয়ার ধারণের চিত্র বলছে, বর্তমানে  উদ্যোক্তা পরিচালকদের কাছে মাত্র ৪ দশমিক শূন্য দুই শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটির সিংহভাগ শেয়ারই রয়েছে পুজিঁবাজারের সাধারণ বিনিয়োগকারীদের হাতে। যা মোট শেয়ারের প্রায় ৭৭ দশমিক ৫৭ শতাংশ। এর বাইরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ফ্যামিলিটেক্সের ১৮ দশমিক ৪১ শতাংশ শেয়ার। আইন লঙ্ঘণ করে শেয়ার বিক্রি করে উদ্যোক্তা পরিচালকদের লা-পাত্তা হয়ে যাওয়া বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের।

প্রাপ্ত তথ্যমতে, ফ্যামিলিটেক্সের উৎপাদন ২০২০ সালের পর থেকে বন্ধ রয়েছে। দীর্ঘ দিন ধরে লোকসানে কোম্পানিটি।  আর্থিক প্রতিবেদনের তথ্য বলছে, ২০২০ সালে ফ্যামিলিটেক্সের লোকসান ছিল ৫ কোটি ৩৩ লাখ টাকা। এর আগে ২০১৯ সালে ২ কোটি ৮১ লাখ টাকা, ২০১৮ সালে ২ কোটি ৪২ লাখ টাকা ও ২০১৭ সালে ১ কোটি ৪০ লাখ টাকা লোকসান গুনেছিল কোম্পানিটি। আর কাগজে-কলমে  ২০২০ সাল পর্যন্ত কোম্পানিটির ঋণের অঙ্ক ছিলো প্রায় ৩১ কোটি টাকা। কোম্পানিটি সর্বশেষ লাভের মুখ দেখেছিলো ২০১৫-১৬ আর্থিক বছরে। ২০১৫ সালের জানুয়ারি থেকে থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত সময়ে প্রায় ২৫ কোটি ২২ লাখ টাকা মুনাফার তথ্য দিয়েছে ফ্যামিলিটেক্স। তারপর থেকে ধারাবাহিকভাবে লোকসান গুণছে। এরপর থেকে কোম্পানিটির কোনো তথ্য পাচ্ছে না বিনিয়োগকারীরা। বারবার নিলামের ঘোষণায় শেয়ার দর তলানিতে নেমে যাওয়ায় ফ্যামিলিটেক্সের প্রায় ৩৫ কোটি শেয়ার নিয়ে বিনিয়োগকারীরা বড় লোকসানের মধ্যে রয়েছেন। গত দুই বছরে কোম্পানিটির শেয়ার দর প্রায় অর্ধেক কমে এখন ২ টাকা ৩০ পয়সায় রয়েছে।