শাস্তি-জরিমানা-নোটিশ – Capital News

শেখ সেলিমের বিও ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম (শেখ সেলিম) ও তার পরিবারের সদস্যদের ৩৫টি ব্যাংক হিসাব ও ২৩টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আআদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার (৬ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেন দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানান। এদিন দুদকের উপপরিচালক মো. খায়রুল হক এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যবর্গ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে দেখা যায় যে, শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যবর্গ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, তিনি এবং তার পরিবারের সদস্যরা অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পড়বে। তাই শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যবর্গ ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্টদের অস্থাবর সম্পদসমূহ জরুরিভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।

কারণ ছাড়াই বাড়ছে উত্তরা ফাইন্যান্সের দর!
কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে বুধবার (২৩ জুলাই) ডিএসই কোম্পানিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারদর বাড়ছে।

প্রসঙ্গত, গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ৯.৭০ টাকা। আর বুধবার (২৩ জুলাই) বাজার শেষে কোম্পানিটির শেয়ারদর ১৫.৯০ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ কয়েক কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬.২০ টাকা বা ৬৩.৯২ শতাংশ। এভাবে শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।

রহিম টেক্সটাইলের দর বৃদ্ধিতে প্রশ্ন!
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল মিলস পিএলসির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে, যদিও এর পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। আজ রবিবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই রহিম টেক্সটাইলকে চিঠি পাঠিয়ে শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চায়। এর জবাবে রবিবার কোম্পানিটি জানিয়েছে, সাম্প্রতিক অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির বিষয়ে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। তাই বিভিন্ন সময়ে শেয়ার দর বৃদ্ধি নিয়ে প্রশ্নের মুখে থাকা বস্ত্রখাতের কোম্পানিটির শেয়ার দর আবারও কেন বাড়ছে- সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে।

ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২৫ জুন রহিম টেক্সটাইল মিলসের শেয়ারদর ছিল ১০১ টাকা। মাত্র এক মাসের ব্যবধানে  গত বৃহস্পতিবার (১০ জুলাই) ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়ে ১৫৪ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ, এই সময়ের রহিম টেক্সটাইলের শেয়ার দর প্রায় ৫৩ টাকা বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির শীর্ষে  থাকা কোম্পানির তালিকায় নাম লিখিয়েছে রহিম টেক্সটাইল। এর জের ধরেই কোম্পানিটির কাছে দর বাড়ার কারণ জানতে চেয়েছিলো ডিএসই। কিন্তু উত্তরে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।