পুঁজিবাজার – Capital News

‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির ক্যাটাগরির অবনতি হয়েছে। গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশের উপর ভিত্তি করে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরিতে এই পরিবর্তন আনা হয়।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ০৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

আগামী রবিবার (১০ আগস্ট) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

বাজার মূলধন বাড়লো দুই হাজার ৮৫৬ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে (০৩ আগস্ট থেকে ০৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৫৬ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ৭৯ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ১২ হাজার ২২৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৫৬ কোটি টাকা বা ০ দশমিক ৪০ শতাংশ।

এদিকে, চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৫ দশমিক ৩৫ পয়েন্ট বা ০ দশমিক ৬৫ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বা ০ দশমিক ৭৯ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ০ দশমিক ১৮ পয়েন্ট বা ০ দশমকি ০২ শতাংশ।

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৬৪৫ কোটি ৫০ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ১৯৪ কোটি ৩১ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৫৪৮ কোটি ৮১ লাখ টাকা। তবে প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৭২ কোটি ৫১ লাখ টাকা বা ৮ দশমিক ৬৪ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৩৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮৩৮ কোটি ৮৬ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৮টি কোম্পানির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।

শেখ সেলিমের বিও ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম (শেখ সেলিম) ও তার পরিবারের সদস্যদের ৩৫টি ব্যাংক হিসাব ও ২৩টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আআদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার (৬ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেন দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানান। এদিন দুদকের উপপরিচালক মো. খায়রুল হক এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যবর্গ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে দেখা যায় যে, শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যবর্গ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, তিনি এবং তার পরিবারের সদস্যরা অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পড়বে। তাই শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যবর্গ ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্টদের অস্থাবর সম্পদসমূহ জরুরিভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।

মার্জিন রুলস, পাবলিক ইস্যু ও মিউচুয়াল ফান্ড বিধিমালা চূড়ান্ত
পুঁজিবাজার সংস্কারের জন্য গৃহীত উদ্যোগ-কার্যক্রম, গঠিত টাস্কফোর্স ও তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম চলছে। টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী মার্জিন রুলস, পাবলিক ইস্যু রুলস ও মিউচুয়াল ফান্ড বিধিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিএসইসি এক সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাথে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিএসইসি কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট মনোহারি গুনাওয়ারধেনা, সিনিয়র প্রোজেক্ট অফিসার (ফিন্যান্সিয়াল সেক্টর) মোহাম্মদ রাশেদ আল হাসান, বিএসইসির পরিচালক মোঃ আবুল কালাম, যুগ্ম পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মাওলা এবং উপ পরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল।

সভায় দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনার বিষয়গুলোতে ছিল—দেশের পুঁজিবাজারের সংস্কার পরিকল্পনা ও বাস্তবায়ন, পুঁজিবাজারের আধুনিকায়ন, বিএসইসির সার্ভেইল্যান্স সিস্টেমের আধুনিকায়ন, ইআরপি সিস্টেমের উন্নয়ন ও বাস্তবায়ন, স্বচ্ছতা-জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধি, তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালকদের দক্ষতা-সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সুশাসন নিশ্চিতকরণ, বন্ড মার্কেটের উন্নয়ন, টেকসই অর্থায়ন, কমোডিটি এক্সচেঞ্জ ও ডেরিভেটিভ পণ্য, দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে পুঁজিবাজারের ভূমিকা বৃদ্ধি এবং ভালো মৌল ভিত্তিসম্পন্ন দেশি-বিদেশী ও বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা।

দেশের পুঁজিবাজারের বিদ্যমান আইনসমূহ যুগোপযোগিকরণ নিয়েও আলোচনা হয়। সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, পুঁজিবাজার সংস্কারের জন্য গৃহীত উদ্যোগ-কার্যক্রম, গঠিত টাস্কফোর্স ও তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম চলছে। তিনি বলেন, টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী মার্জিন রুলস, পাবলিক ইস্যু রুলস ও মিউচুয়াল ফান্ড বিধিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী বিএসইসির এনফোর্সমেন্ট কার্যক্রমও চলমান রয়েছে।

বৈঠকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে দেশের পুঁজিবাজারের টেকসই সংস্কার ও উন্নয়নে কারিগরি সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দেশের পুঁজিবাজার সংস্কার বাস্তবায়ন এবং আধুনিকায়নে এডিবির সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে।

দর পতনের শীর্ষে আইসিবি এএমসিএল থার্ড ফান্ড
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন প্রতিষ্ঠানটির দর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৭ দশমিক ৮৪ শতাংশ কমেছে। যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটির দর ৭ দশমিক ৫৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা তুংহাং নিটিংয়ের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৮৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট ফাইন্যান্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফার কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

চীনা ফ্যাব্রিক ডাইং মেশিন কিনবে এপেক্স স্পিনিং
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড তাদের গার্মেন্টস ফ্যাব্রিক ডাই করার জন্য চীন থেকে ৩ সেট ফ্যাব্রিক ডাইং মেশিন আমদানির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের ৬ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চীনের নিউক্লিয়াস শাংহাই ইন্টারন্যাশনাল ট্রেড লিমিটেড থেকে মোট ৬ লাখ ৯৫ হাজার ৮৮৯ মার্কিন ডলার  বা প্রায় ৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ৩৭৪ বাংলাদেশি টাকায় মেশিঙ্গুলো কিনবে কোম্পানিটি। এতে অর্থায়ন করবে: এইচএসবিসি বাংলাদেশ লিমিটেড। কোম্পানির নিজস্ব উৎপাদনের কাজে ব্যবহারের লক্ষে গাজীপুরের কালিয়াকৈরের এপেক্স স্পিনিং ফ্যাক্টরিতে মেশিনগুলো স্থাপন করা হবে।

তবে এই সিদ্ধান্ত কার্যকর হতে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আসন্ন বার্ষিক সাধারণ সভায় (AGM) প্রস্তাবটি উপস্থাপন করা হবে।

চীন থেকে দুটি নতুন জাহাজ কিনবে বিএসসি
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) চীন থেকে দুটি নতুন জাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার (৬ আগস্ট) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় টেন্ডার মূল্যায়ন কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে চীনের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান থেকে প্রায় ৭৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৯৪৭ কোটি ৭০ লাখ বাংলাদেশি টাকা ব্যয়ে দুটি জাহাজ সংগ্রহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, এই অর্থ বিএসসি নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের পূর্বে প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত পরামর্শক কমিটির চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে বিএসসির বহরে আধুনিক জাহাজ যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির পরিবহন সক্ষমতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের বাজারে ঊর্ধ্বগতিতে সতর্কতা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি সত্ত্বেও ভারতের শেয়ার বাজারে আজ তেজিভাব দেখা গেছে। বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স (Sensex) ৪১৮.৮১ পয়েন্ট বা ০.৫২% বেড়ে ৮১,০১৮.৭২ পয়েন্টে লেনদেন শেষ করেছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি ৫০ (Nifty 50) ১৫৭.৪০ পয়েন্ট বা ০.৬৪% বেড়ে ২৪,৭২২.৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এই ঊর্ধ্বগতির পেছনে প্রধান কারণ ছিল বিশ্ব বাজারের ইতিবাচক প্রবণতা। গত সোমবার যুক্তরাষ্ট্রের বাজারে বড় উত্থান হয়েছিল, যার প্রভাব আজ এশিয়ার অন্য বাজারগুলোতেও দেখা গেছে। একই সঙ্গে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) মুদ্রানীতি কমিটির (MPC) বৈঠককে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ ছিল। অনেক বিনিয়োগকারী আশা করছেন যে, আর্থিক নীতিতে কিছু ইতিবাচক ঘোষণা আসতে পারে।

তবে, এই ঊর্ধ্বগতি সত্ত্বেও বাজারের মধ্যে এক ধরনের সতর্কতা অব্যাহত রয়েছে। এর প্রধান কারণ হলো রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকি। এর ফলে কিছু রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মুদ্রা বাজারে ডলারের পতন, ইয়েনের উত্থান
ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ – বিশ্ব মুদ্রা বাজারে আজ এক উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। মার্কিন ডলারের সূচকে বড় ধরনের পতন হয়েছে, আর তার বিপরীতে জাপানি ইয়েনের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই পরিবর্তনটি মূলত মার্কিন ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার কমার প্রত্যাশার কারণে ঘটেছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মার্কিন ডলারের এই পতনের পেছনে প্রধান কারণ হলো সম্প্রতি প্রকাশিত দুর্বল চাকরির তথ্য। এই তথ্য থেকে বোঝা যায় যে, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার কিছুটা শীতল হচ্ছে। সাধারণত, যখন কোনো দেশের অর্থনীতিতে এমন মন্দার লক্ষণ দেখা যায়, তখন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করে। সুদের হার কমানো হলে সেই দেশের মুদ্রা বিনিয়োগকারীদের কাছে কম আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ তারা বন্ড বা অন্যান্য আর্থিক উপকরণে কম মুনাফা পায়। এর ফলে ডলারের মতো নিরাপদ মুদ্রার প্রতি আগ্রহ কমে যাওয়ায় বিনিয়োগকারীরা অন্যান্য মুদ্রার দিকে ঝুঁকেছে।

ডলারের এই দুর্বলতার সরাসরি সুবিধা পেয়েছে জাপানি ইয়েন। ডলারের সূচক পতনের কারণে জাপানি ইয়েনের মূল্য ০.২% বৃদ্ধি পেয়েছে। এই উত্থান জাপানের জন্য একটি মিশ্র প্রতিক্রিয়া নিয়ে এসেছে। সম্প্রতি ইয়েনের দুর্বলতার কারণে জাপানে আমদানি করা খাদ্যদ্রব্যের দাম বেড়ে গিয়েছিল, যা সাধারণ জাপানি পরিবারের ওপর চাপ সৃষ্টি করছিল। এখন ইয়েনের মূল্যবৃদ্ধি হওয়ায় আমদানির খরচ কমবে, যা খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি কমাতে সাহায্য করতে পারে। তবে, জাপানের অর্থনীতি মূলত রপ্তানিনির্ভর হওয়ায় দুর্বল ইয়েন রপ্তানিকারকদের জন্য লাভজনক ছিল। তাই ইয়েনের মূল্যবৃদ্ধি হলে রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে।

একজন অর্থনৈতিক বিশ্লেষক এই পরিস্থিতি সম্পর্কে বলেন, “মুদ্রানীতির ক্ষেত্রে জাপান এখন এক উভয়সংকটে পড়েছে। একদিকে, শক্তিশালী ইয়েন অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে, অন্যদিকে তা রপ্তানি খাতকে দুর্বল করতে পারে।” তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে জাপান ব্যাংককে খুব সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।

ডলারের পতনের কারণে শুধু ইয়েনই নয়, ইউরোপের মুদ্রা ইউরোর মূল্যও ০.১% বেড়েছে। এটি প্রমাণ করে যে, বৈশ্বিক মুদ্রা বাজার এখন মার্কিন ফেডারেল রিজার্ভের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। আগামীতে যদি ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ঘোষণা দেয়, তাহলে ডলার আরও দুর্বল হতে পারে।

এদিকে, বিশ্ববাজারে তিন দিনের পতন শেষে তেলের দাম আজ কিছুটা স্থিতিশীল হয়েছে। তবে, রাশিয়ার তেলের সরবরাহ নিয়ে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার হুমকি এখনো বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করে রেখেছে। এই পরিস্থিতি বিশ্বব্যাপী অর্থনীতির গতিপথকে আরও জটিল করে তুলছে।

মার্কিন শেয়ারে উল্লম্ফন, এশিয়ায় মিশ্র প্রবণতা
ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ – বিশ্ব পুঁজিবাজার এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গতকাল সোমবার মার্কিন শেয়ার বাজারে বড় ধরনের উত্থান ঘটেছে। দুর্বল চাকরির তথ্য এবং সুদের হার কমার প্রত্যাশা এই ঊর্ধ্বগতির প্রধান কারণ। এই তেজিভাবের ইতিবাচক প্রভাব আজ এশিয়ার শেয়ার বাজারেও দেখা গেছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির আশঙ্কায় কিছু বাজারে সতর্কতাও ছিল।

মার্কিন বাজারে এই তেজিভাবের প্রধান কারণ ছিল ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি নিয়ে বিনিয়োগকারীদের আশাবাদ। সম্প্রতি প্রকাশিত চাকরির তথ্য থেকে দেখা গেছে, শ্রমবাজার কিছুটা শীতল হচ্ছে। এর ফলে বাজারের মধ্যে এই ধারণা জোরদার হয়েছে যে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর কথা ভাবতে পারে। এই প্রত্যাশা শেয়ারের মূল্য বাড়িয়েছে। সোমবারের লেনদেনে ডাও জোন্স ১.৩৪%, S&P 500 ১.৪৭% এবং নাসডাক ১.৯৫% বেড়েছে। বিশেষ করে প্রযুক্তি খাতের বড় বড় কোম্পানি, যেমন Nvidia এবং Meta Platforms-এর শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা সার্বিক বাজারকে ঊর্ধ্বমুখী করেছে।

মার্কিন বাজারের এই ইতিবাচক ধারা এশিয়ার বাজারেও সঞ্চারিত হয়েছে, কিন্তু প্রবণতা ছিল মিশ্র। জাপানের Topix সূচক ০.৩% বৃদ্ধি পেয়েছে, যা প্রধানত প্রযুক্তি খাতের শেয়ারের কারণে ঘটেছে। দক্ষিণ কোরিয়ার KOSPI সূচকও ১.৫% বেড়েছে, কারণ সেমিকন্ডাক্টর এবং অন্যান্য প্রযুক্তি পণ্যের চাহিদা বাড়ছে বলে আশা করা হচ্ছে। তবে, ভারতের শেয়ার বাজার আজ কিছুটা সতর্ক অবস্থানে ছিল। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ২৫% শুল্ক আরোপের ঘোষণার ফলে ভারতের রপ্তানি খাত নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হংকং-এর হ্যাং সেং (Hang Seng) সূচকে আজ সামান্য পরিবর্তন দেখা গেছে, যা চীনের অর্থনৈতিক চ্যালেঞ্জকে নির্দেশ করে।

ইউরোপের শেয়ার বাজারও এই তেজিভাবে শামিল হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে তেজিভাব এবং সুদের হার কমার আশাবাদ এই ঊর্ধ্বগতির প্রধান কারণ। Euro Stoxx 50 সূচক ১.৩% পর্যন্ত বেড়েছে। এই সময়ে, বিশ্বব্যাপী বন্ড মার্কেটে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে জাপানে ১০ বছরের বন্ডের ইল্ড (yield) কমেছে, যা মুদ্রানীতির ওপর একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

একজন বাজার বিশ্লেষক বলেন, “বাজার এখন দু’দিকে টানাপড়েনের মধ্যে রয়েছে। একদিকে, সুদের হার কমার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা তৈরি করছে। অন্যদিকে, বৈশ্বিক ভূ-রাজনৈতিক এবং বাণিজ্যিক উত্তেজনা এখনো ঝুঁকি হিসেবে কাজ করছে।” তিনি আরও বলেন, এই সপ্তাহে মার্কিন চাকরির আরও তথ্য এবং ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের মন্তব্য বাজারের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সব মিলিয়ে, এই সপ্তাহের শুরুটা বিশ্ব পুঁজিবাজারের জন্য ইতিবাচক ছিল, তবে এই তেজিভাব কতটুকু স্থায়ী হবে, তা নির্ভর করছে সামনে আসা অর্থনৈতিক তথ্যের ওপর।