প্রচ্ছদ শিল্প সংস্কৃতি – Capital News

‘বড় কিছু ঘটার অপেক্ষায়’— যুক্তরাষ্ট্র থেকে শাকিব খানের বার্তা
চলতি বছর দুটি ঈদের সিনেমার সাফল্যের পর এখন ছুটির মেজাজে রয়েছেন মেগাস্টার শাকিব খান। প্রায় মাসখানেক হলো, যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই ঢালিউড স্টার। অবশ্য নায়কের এই সফর ঘিরে ভক্তদের ছিলো বেশ উচ্ছ্বাস। কারণ শাকিব ভক্তদের অনেকেই ধারণা করেন নতুন কোনো প্রোজেক্টের কাজ কিংবা হলিউডের কোনো সিনেমার কাজে উড়াল দিয়েছেন মেগাস্টার।

শাকিবের মার্কিন সফরের সঙ্গে শুরুর দিকে সিনেমা প্রসঙ্গে ছিলো না কোনো সাড়াশব্দ। এমন সময়ে নায়ককে সময় দিতে দেখা যায় প্রাক্তন স্ত্রী বুবলী ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে; যা ঘিরে শাকিবের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা ওঠে তুঙ্গে।

কিছুদিন আগে শাকিবের সঙ্গে বেশ কিছু মুহূর্ত ভাগ করে নেন বুবলী। দেখা যায়, ছেলে শেহজাদ ও বুবলীকে নিয়ে মার্কিন মুলুকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন শাকিব। তবে নায়ক যে শুধু ছুটি কাটানো কিংবা ঘোরাঘুরির উদ্দেশ্যেই গেছেন তা নয়! রয়েছে এক চমক! আর তা মোটামুটি নিশ্চিত হওয়া গেল শাকিবের সাম্প্রতিক একটি বার্তা থেকে।

শুক্রবার তার ফেসবুক পেজের একটি স্টোরিতে শাকিব খান লিখেছেন, ‘বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।’

শাকিব খান আরও উল্লেখ করেন, ‘খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যা তে থাকছে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু।’ তবে শাকিব খানের এই পোস্ট এমন ইঙ্গিত দেয়, নিশ্চয়ই নতুন কোনো প্রোজেক্ট বা কাজ শুরু করতে যাচ্ছেন এই মেগাস্টার যা ভক্তদের জন্য বিশেষ কিছু হবে।

শোনা যাচ্ছে, চলতি মাসের শেষে শাকিবের দেশে ফেরার কথা রয়েছে। সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করার কথা রয়েছে তার, যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে।

পাওনা টাকা নিয়ে আক্ষেপ ডলি জহুরের
দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন ডলি জহুর। বড় পর্দার পর এখনও ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন এই গুণী অভিনেত্রী। তবে অনেকদিন পর এক গোপন যন্ত্রণার কথা প্রকাশ করলেন অভিনেত্রী। জানান, চলচ্চিত্রে কাজ করেও ঠিকমতো পারিশ্রমিক পাননি বহুবার।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই আক্ষেপ করেন অভিনেত্রী। ডলি জহুর বলেন, ‘আমরা যারা মা-খালা চরিত্রে অভিনয় করি, কোনো মর্যাদা ইন্ডাস্ট্রিতে পাইনি, এটা সত্যি কথা। মায়ের অভিনয় করতাম, টাকা কম পেতাম। প্রায়ই সময়মতো পারিশ্রমিক পেতাম না। আমাকে সারা জীবন শুনতে হয়েছে, আপনি টাকার জন্য কাজ করেন নাকি? টাকার জন্য নাকি কাজ করি না! ২০১১ সালে যখন আমি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে আসি, তখন আমি পারিশ্রমিকের ৩৪ লাখ টাকা রেখে এসেছি।’

স্বামীর ক্যানসারের সময় চরম আর্থিক সংকটে পড়ার পরও কোনো প্রযোজক বা পরিচালক তাকে পাওনা টাকা পরিশোধ করেননি। সেই অভিজ্ঞতা উল্লেখ করে ডলি জহুর আরও বলেন, ‘আমি অনেক সিনেমা করেছি। অনেকের কাছে টাকা পেতাম। এমনও হয়েছে, সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু আমার পুরো টাকাই বকেয়া রয়ে গেছে। স্বামীর অসুস্থতার সময় এক পরিচালককে কাঁদতে কাঁদতে বলেছি, কিছু টাকা আমার তুলে দেন, আমার স্বামীকে নিয়ে ব্যাংককে যাব। আমার পাওনা টাকা, যাকে দায়িত্ব দিলাম, তার কাছেও টাকা পেতাম। এরপর ওই লোক তো আর যোগাযোগই করেননি, নিজেও কোনো টাকা দেননি। এমন দুঃসময়ে ইন্ডাস্ট্রি থেকে এক টাকাও পাইনি।’

২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় ডলি জহুরকে। ‘শঙ্খনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। বর্তমানে ডলি জহুর সিনেমা না করলেও ছোটপর্দায় কাজ করে যাচ্ছেন।

‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের ৩৮তম মঞ্চায়ন শিল্পকলায়
ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর যোদ্ধা মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডকে উপজীব্য করে নির্মিত নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৩৮তম প্রদর্শনী হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

আগামী ২০ জুলাই সন্ধ্যা ৭টায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। এর আগে ১৮ ও ১৯ জুলাই মহড়া অনুষ্ঠিত হবে। নাটকটি প্রযোজনা করছে নাট্যদল ঢাকা পদাতিক।

রচনা ও মূল নির্দেশনা করেছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রয়াত নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নবনির্দেশনার দায়িত্ব নিয়েছেন দেশের প্রথিতযশা অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী।

নবনির্দেশনা নিয়ে নাদের চৌধুরী বলেন, “ট্রায়াল অব সূর্যসেন ঐতিহাসিক একটি নাটক। মাসুম আজিজ ভাই এটি তৈরি করেছিলেন। পরবর্তীতে কিছু অংশ অলংকরণ করে নতুনভাবে নির্দেশনা দিয়েছি। আমি নিজেই ‘মাস্টারদা সূর্যসেন’ চরিত্রে অভিনয় করছি। এই নাটক আমাদের নতুন প্রজন্মের দেখা উচিত।”

নাটকটিতে প্রায় ৪০টি চরিত্র রয়েছে। সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা রায়, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন, বাঙালি উকিলসহ নানা চরিত্র রূপায়ণ করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নানটু, শাহনাজ পারভিন জয়া, মামুন উর রশিদ, শ্যামল হাসান, সাবিহা জামান, আক্তার হোসেন, তারেক আলী মিলন, আতিক, রবিউল মিলটন, আল আমিন, সুমন ঘোষ, ফারজানা নিপা, আরিফ, মাক্সুদসহ আরও অনেকে। নাটকের আলোক পরিকল্পনায় আছেন জাকারিয়া কিরন এবং সঙ্গীত পরিকল্পনায় আছেন আবুল বাশার সোহেল।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া দিল্লিতে আন্তর্জাতিক মঞ্চেও প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে ‘ট্রায়াল অব সূর্যসেন’।

এফএফএসবি সভাপতি হলেন বরেণ্য চলচ্চিত্রকার ও স্থপতি মসিহউদ্দিন শাকের
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের (এফএফএসবি) সভাপতি নির্বাচিত হয়েছেন বরেণ্য চলচ্চিত্রকার, স্থপতি ও জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী মসিহউদ্দিন শাকের। গত ফেব্রুয়ারি মাসে লাইলুন নাহার স্বেমির প্রয়াণে শূন্য ছিল ফেডারেশনের সভাপতি পদটি।

গত (১২ জুলাই) শনিবার ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিতে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক শৈবাল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুনের সঞ্চালনায় সভায় এফএফএসবির কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি প্রয়াত হন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি ও জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী লাইলুন নাহার স্বেমি। তার প্রয়াণের ৫ মাস পর সংগঠনের দায়িত্ব নিলেন মসিহউদ্দিন শাকের।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকীর্তি ‘সূর্য দীঘল বাড়ী’-এর অন্যতম নির্মাতা মসিহউদ্দিন শাকের। ছাত্রজীবন থেকেই চলচ্চিত্র সংসদ আন্দোলনের একজন বলিষ্ঠ কর্মী তিনি। গত শতাব্দীর ষাটের দশক থেকে চলচ্চিত্র সংসদ সংগঠক, চলচ্চিত্র শিক্ষক, চলচ্চিত্রবিষয়ক সংকলন সম্পাদনা, আলোচনা, প্রবন্ধ উপস্থাপনাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট নানান বুদ্ধিবৃত্তিক তৎপরতায় ব্যপ্ত ছিলেন তিনি। সভাপতির দায়িত্ব গ্রহণের আগপর্যন্ত তিনি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।

বলিউডে পা রেখে ঝড় তোলা অভিনেত্রী কে এই শানায়া কাপুর?
বলিউডে ‘আঁখোঁ কী গুস্তাখিয়া’ সিনেমার মাধ্যমে নিজের যাত্রা শুরু করলেন শানায়া কাপুর। সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবিতে নজর কাড়তে সক্ষম হয়েছেন তিনি। তবে স্টারকিডদের ভিড়ে আরেকটি নতুন নাম এই শানায়া কাপুর। জনপ্রিয় অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা তিনি। শুধু অভিনয় নয়, স্টাইল ও গ্ল্যামারের দিক থেকেও বেশ এগিয়ে রয়েছেন শানায়া।

তার সাম্প্রতিক কিছু ফটোশ্যুট ইতোমধ্যেই অনুরাগীদের মন কেড়েছে। অবশ্য পর্দায় আত্মপ্রকাশের আগেই সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তাও ছিল আকাশছোঁয়া। এখন বলিউডে পা রেখে নিজের যোগ্যতা প্রমাণে নেমে পড়েছেন তিনি।

শানায়ার বেড়ে ওঠা একেবারে ফিল্মি আবহে। পরিবারের বেশিরভাগ সদস্যই জড়িয়ে আছেন অভিনয় পেশার সঙ্গে। তবে স্টারকিড তকমা নয়, নিজের পরিচয়েই বলিউডে জায়গা করে নিতে চান শানায়া। ফ্যাশন সেন্স, আত্মবিশ্বাস আর কঠোর শরীরচর্চার মাধ্যমে নিজেকে আরও মজবুত করে তুলছেন এই উঠতি অভিনেত্রী।

‘আঁখোঁ কী গুস্তাখিয়া’-তে শানায়ার বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ছবিটি পরিচালনা করেছেন সন্তোষ সিং, কাহিনি লিখেছেন মানসী বাগলা। প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিওস এবং মিনি ফিল্মস।