রাজনীতি – Capital News
‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’—শোকজের জবাবে নাসীরুদ্দীন
দলকে না জানিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়ার কারণ ব্যাখ্যা করে শোকজ নোটিশের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (৭ আগস্ট) এনসিপির মিডিয়া সেলের সদস্য ও দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এনসিপি সূত্র জানায়, হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী পৃথক পৃথকভাবে লিখিত আকারে শোকজ নোটিশের জবাব দিয়েছেন।
৪ আগস্ট রাতে পার্টি অফিসে আমি আহ্বায়ক মহোদয়ের সঙ্গে দেখা করে বিষয়টি জানাই। একই রাতে আমি সদস্য সচিব মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং জানতে পারি যে, রাষ্ট্রীয় প্রোগ্রামে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনো কাজ নাই। আমি কোনো দায়িত্বে না থাকায় এবং ব্যক্তিগত প্রয়োজন ও মানসিক প্রস্তুতির অংশ হিসেবে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। সফরসঙ্গী হিসেবে সস্ত্রীক সারজিস আলম ও তাসনিম জারা-খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন।
আমি ঘুরতে গিয়েছিলাম, তবে এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে একান্তে চিন্তা-ভাবনা করা। সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণঅভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। আমি এটিকে কোনো অপরাধ মনে করি না, বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা।
কক্সবাজার পৌঁছানোর পর হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে যে আমরা নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এসেছি। আমি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানাই, এটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায় সেখানে পিটার হাস নামে কেউ নেই। পরবর্তী সময়ে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তিনি তখন ওয়াশিংটনে অবস্থান করছিলেন।
এই গুজব একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং আমাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা। অতীতেও আমি এই হোটেলে থেকেছি এবং কখনো কোনো বিতর্ক সৃষ্টি হয়নি। অতীতেও আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি কিন্তু ঘুরতে এলে দলের বিধিমালা লঙ্ঘন হয়, এমন কোনো বার্তা আমাকে কখনো দল থেকে দেওয়া হয়নি।
পরিস্থিতির আলোকে, আমি মনে করি শোকজ নোটিশটি বাস্তবভিত্তিক নয়। আমার সফর ছিল স্বচ্ছ, সাংগঠনিক নীতিমালাবিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তা-ভাবনার সুযোগ মাত্র। তবুও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব প্রদান করছি। অসভ্য জগতে সভ্যতার এক নিদের্শন হিসেবে।
আমার বক্তব্য স্পষ্ট: “ঘুরতে যাওয়া অপরাধ নয়।” কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়।
৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবসের ঐতিহাসিক দিনটিতে গতকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫ শীর্ষ নেতা কক্সবাজার সফর করেন। বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৪৩৩ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে তারা অবতরণ করেন। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়াতে থাকে। কেউ কেউ দাবি করেন, ওই শীর্ষ নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে বৈঠক করতে গেছেন। এ খবরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই হোটেলের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ করেন। তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরের কোনো সত্যতা মেলেনি।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে ব্যাখ্যা চাওয়া হয়।
নির্বাচন শুধু নির্বাচন নয়, আমাদের কাছে ব্যালটের যুদ্ধ
নির্বাচন শুধু নির্বাচন নয়, এটি আমাদের কাছে ব্যালটের যুদ্ধ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টায় বাউফলের কালাইয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে কেন্দ্রভিত্তিক ছাত্রী ও মহিলা দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা যেমন সালাত আদায় করি, তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজকেও দায়িত্বশীল, কর্মী ও সহযোগীদের একইভাবে গ্রহণ করতে হবে। আমাদের দাওয়াতি কাজ অব্যাহত রাখতে হবে, বোনদের কাছে পৌঁছাতে হবে। এটি মৌলিক দায়িত্ব। ‘বাড়ি বাড়ি, ঘরে ঘরে, জনে জনে’- এই স্লোগান নিয়ে বের হতে হবে।
তিনি আরও বলেন, প্রথমবার যার কাছে পৌঁছানো যায়, স্বাভাবিকভাবেই তার মনে আপনার জন্য এক ধরনের দুর্বলতা তৈরি হয়। আমরা সেই সুযোগকে কাজে লাগাতে চাই। আমরা সবার আগে সবার কাছে পৌঁছাতে চাই।
সমাবেশে সভাপতিত্ব করেন, কালাইয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. মোশাররফ। বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক। এছাড়া উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মো. হাসনাইন, মোহাম্মদ রাসেল।
জামায়াতে ইসলামী নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে
জামায়াত ইসলামী নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশন আয়োজিত ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, কিছু কিছু রাজনৈতিক দল ধরে নিয়েছে, নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। এছাড়া জামায়াতে ইসলামী আজব-আজব কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, এর কোনো কারণ নেই। তারা নতুন নতুন থিউরি দিচ্ছে। গণতন্ত্রে তারা মত প্রকাশ করতেই পারে কিন্তু এর জবাব জনগণ দেবে।
তিনি বলেন, যে কোনো সংগ্রামের পর কৃতিত্ব দাবি করার লোকের অভাব হয় না। একটি রাজনৈতিক দল অনেকদিন আমাদের মিত্র ছিল কিন্তু নির্বাচনের আগে তাদের কিছু কথা শুনে আমরা অবাক হয়েছি। দলটি বলেছে, একাত্তরে জাতি নাকি পথভ্রষ্ট ছিল। একাত্তরে পুরো জাতি অংশ নিয়েছিল। এটা কোনো রাজনৈতিক দলের ছিল না।
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করেনি। গণতন্ত্রকে তারা ছুড়ে ফেলে একদলীয় শাসন কায়েম করেছে। শেখ হাসিনার আমলে প্রহসনমূলক নির্বাচন হয়েছে। এতে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। যে কারণে ফলে একদফা আন্দোলন হয়েছে।
বিএনপির সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, আমরা সংস্কার প্রস্তাবের বেশিরভাগে রাজি। দু-একটিতে নোট অব ডিসেন্ট দিয়েছি। একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি চায়। কিন্তু যে পদ্ধতি সহজ, যেটা সবাই বুঝতে পারে সেভাবেই নির্বাচন হতে হবে।
তিনি বলেন, জনগণ যাকে যোগ্য মনে করবেন, বিপদে আপদে নিজের আশ্রয় মনে করবেন তাকেই ভোট দেবেন। আমরা আশা করবো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে। বর্তমান সরকারের কাছে আমরা আশা করেছিলাম পুলিশে সংস্কার হবে কিন্তু হয়নি। এই বাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবে কি না সন্দেহ রয়েছে।