সূচক কমলেও ডিএসইর লেনদেন বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতা দেখা গেলেও, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং মোট লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রবিবার (১৩ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে মোট ৪০২টি কোম্পানির ২৬ কোটি ৮০ লক্ষ ২ হাজার ৩২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬৫ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ১৫২ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় বেশি। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে ১.৬০ পয়েন্ট কমে ৫০৬৬.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে, ডিএস-৩০ মূল্য সূচক ০.০৫ পয়েন্ট কমে ১৯০৮.৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.১১ পয়েন্ট বেড়ে ১১০৩.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে ১৭৭টির দাম বেড়েছে, ১৭০টির দাম কমেছে এবং ৫৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

রবিবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি মিডল্যান্ড ব্যাংক, তৌফিকা ফুড, সী পার্ল বীচ, সিটি ব্যাংক, বীচ হ্যাচারী, ইস্টার্ন লুব্রিকেন্টস, কাসেম ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার ও টেকনো ড্রাগ। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আরামিট লি., জেমিনী সী ফুড, কাসেম ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড, জিকিউ বলপেন, ডিবিএইচ ফার্স্ট মি. ফা., ইবিএল ১ম মি. ফা., সমতা লেদার, বিডি অটোকারস ও স্যালভো ক্যামিকেল।

অন্যদিকে, দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি ফ্যমিলিটেক্স, রূপালী ব্যাংক, পেনিনসুল চিটাগং, দেশ গার্মেন্টস, তৌফিকা ফুড, এবি ব্যাংক, ভিএফএস থ্রেড, এসকে ট্রিমস, সানলাইফ ইন্স্যুরেন্স ও ইউসিবি। দিনের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬৭ হাজার ৬৭১ কোটি ৪৩ লাখ ৮১ হাজার ১৮১ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *