আট জনের মরদেহ হস্তান্তর: আইএসপিআর

ইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (২২ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তারা হলেন- ১। ফাতেমা আক্তার (০৯), পিতা: গনি শেখ, জেলা: বাগেরহাট, ২। সামিউল করিম (৯), জেলা: বরিশাল, ৩। রজনী ইসলাম (৩৭), জেলা: কুষ্টিয়া, ৪। মেহনাজ আফরিন হুরায়রা (৯), জেলা টাঙ্গাইল, ৫। শারিয়া আক্তার (১৩), পিতা: রফিক মোল্লাহ, জেলা: ঢাকা, ৬। নুসরাত জাহান আনিকা (১০), জেলা: ঢাকা, ৭। সাদ সালাউদ্দিন (৯), পিতা: মুকুল সালাউদ্দিন , জেলা: ঢাকা, ৮। সায়মা আক্তার (৯), পিতা: শাহ আলম ,জেলা: গাজীপুর।

অপরদিকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মর্গে রয়েছে বলে জানিয়েছে আইএসপিরআর। সর্বশেষ রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *